ছোট্ট বন্ধুরা,
বিভিন্ন ধরনের খেলা খেলো তোমরা। গল্ফ সম্পর্কেও হয়তো তোমাদের ধারণা আছে। কেউ কেউ হয়তো এ খেলা খেলেছ। গল্ফ কী করে খেলতে হয়? এক প্রকার লাঠি দিয়ে বল মেরে খেলতে হয়। এ লাঠিকে বলে ক্লাব। গলফ খেলার বল বরাবের তৈরি। তবে খুব শক্ত আর ছোট। গল্ফ খেলতে অনেক জায়গা লাগে আর একে বলে লিংক। বড় লিংকে ১৮টা পর্যন্ত গর্ত থাকে। গর্তগুলো ছোট। এগুলোকে সাধারণত হোল বলে। ক্লাব দিয়ে মেরে নিজের বল একটার পর একটা গর্তে ফেলতে হয়। যে সবচেয়ে কমবার আঘাত করে শেষ গর্তে

বল ফেলতে পারবে, তার হবে জয়।