জুন-০৭
হ ১৫৬৫ : দাক্ষিণাত্যের রাজা হুসাইন নিজাম শাহের ইন্তেকাল।
হ ১৬১৫ : ইংরেজ ও ডাচদের বহিষ্কারের লক্ষ্যে পর্তুগিজদের সঙ্গে সম্রাট জাহাঙ্গীরের সন্ধি হয়।
হ ১৮৬৮ : সাংবাদিক ও রাজনীতিবিদ মোহাম্মদ আকরম খাঁর জন্ম।
হ ১৮৭৩ : জার্মান নৃবিজ্ঞানী ফ্রানৎস ভিডেনরিখের জন্ম।
হ ১৮৭৩ : কালাজ্বরের প্রতিষেধকের উদ্ভাবক ডা. উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্ম।
হ ১৮৮৬ : রোটারি ছাপাখানার মার্কিন উদ্ভাবক রিচার্ড মার্শ হোর মৃত্যু।
১৯৬৬ : ছয় দফার সমর্থনে ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ববাংলায় সর্বাত্মক হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জন নিহত ও ৭০০ আহত হয়।
১৯৭১ : মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সরকার ৫০০ ও ১০০ টাকার নোট বাতিল ঘোষণা করে।
১৯৭৭ : বাংলা প্রকাশনায় আধুনিকতার প্রবর্তক দিলীপকুমার (ডি.কে) গুপ্তের মৃত্যু।
১৯৮৮ : বাংলাদেশের সংবিধানে অষ্টম সংশোধনী এনে ইসলামকে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম করা হয়।
