জুলাই-৪
হ ১১৮৭ : তিবেরিয়াসের যুদ্ধে সালাউদ্দিন বিজয়ী হন।
হ ১৭৬০ : মীরজাফরের পুত্র মীরন নিহত হন।
হ ১৭৭৬ : আমেরিকা স্বাধীনতা লাভ করে এবং ব্রিটিশ শাসনের অবসান হয়।
হ ১৮২৮ : উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
হ ১৮২৯ : লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয়।
হ ১৮৮১ : ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
হ ১৯০২ : ধর্ম ও সমাজসংস্কারক স্বামী বিবেকানন্দের (নরেন্দ্রনাথ দত্ত) মৃত্যু।
১৯০৪ : পানামা খাল খননের কাজ শুরু হয়।
১৯১৭ : লেখক মুহম্মদ সফিয়্যুল্লাহর জন্ম।
১৯৪৬ : ফিলিপাইন স্বাধীনতা অর্জন করে।
১৯৪৭ : ইন্ডিয়া ইন্ডেপেন্ডেস অ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।
১৯৭৪ : জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইনির মৃত্যু।