ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বেগুন খাও? এটি কী? একটি জনপ্রিয় সবজি। সারা বছরই এটি পাওয়া যায়। একসময় শুধু শীতকালে বেগুন চাষ করা হতো। কয়েক দশক ধরে সারা বছরই চাষ চলে। দশক কী? দশ বছরে এক দশক হয়। ছোট, বড়, লম্বাটে, গোলÑ বিভিন্ন আকৃতির বেগুন রয়েছে। বেগুনি, সবুজ, সাদাটেÑ বিভিন্ন রঙের বেগুন পাওয়া যায়। গ্রামের বন্ধুরা বাড়ির আঙিনায় দু-একটি বেগুনগাছ লাগাতে পারো। শহরের বন্ধুরা টবে এ গাছ লাগাতে পারো। বাবা-মা বা মুরব্বিদের সহায়তায় গাছ লাগাতে হয়, বুঝলে? এবার ছবি দেখো। আর বেগুনের ইংরেজি তো তোমরা জানোইÑ ইৎরহলধষ.