ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই জামরুলের কথা জানো। খেয়েছ কি? এটি কী? একটি দেশী ফল। তবে এর আদি নিবাস আন্দামান-নিকোবর। কাঁচা-পাকা সব অবস্থাতেই জামরুল খাওয়া যায়। এর গাছ ছয় থেকে আট মিটার উঁচু হয়। গাছের ঝোপালো ডালপালা দেখতে বেশ।
জামরুল ফল দেখতে কেমন? অনেকটা নাশপাতির মতো, সাদা মোমের মতো যেন এর রঙ। এবার ছবি দেখো এবং মজা করো। অবসরে আঁকতেও পারো।