(গত দিনের পর)
অনেক বছর আগে আমি আল-কাফ পর্বতমালায় ছিলাম। জিনদের বংশোদ্ভূত আমি। সাপের বেশ ধরে পাহাড়ের কোণায় কোণায় বিচরণ করতাম। একদিন আল-কাফ পর্বতমালায় একা একা ঘুরে বেড়াচ্ছি। এমন সময় এক পেয়ালা দুধ দেখতে পাই। পরিপাটি একটি খাঁচার মতো অবকাঠামোর ভিতর দুধের পেয়ালাটি রাখা। সেই এক পেয়ালা দুধের লোভ সামলাতে পারিনি আমি। সাপেরা এমনিতেই দুধ বেশ পছন্দ করে। আমি সেই পেয়ালার দুধ পান করি। দুধ পান শেষ হওয়ার পর আমি বুঝতে পারি একটি খাঁচায় বন্দী হয়ে পড়েছি। কেউ হয়তো ফাঁদ পেতে ছিল। দুধের পেয়ালা ছিল টোপ। দুধ পান করে সেই ফাঁদে পড়ে গেছি আমি।
কিছুক্ষণ পর দেখি, একটি লোক এগিয়ে আসছে আমার দিকে। আমি বুঝতে পারি, এই সেই শিকারি। যে এক পেয়ালা দুধ দিয়ে আমাকে ফাঁদে ফেলেছে। নিশ্চয়ই লোকটির কোনো মতলব আছে।
(চলবে)
(গত দিনের পর)অনেক বছর আগে আমি আল-কাফ পর্বতমালায় ছিলাম। জিনদের বংশোদ্ভূত আমি। সাপের বেশ ধরে পাহাড়ের কোণায় কোণায় বিচরণ করতাম। একদিন আল-কাফ পর্বতমালায় একা একা...
