(গত দিনের পর)

ফাঁদের ভেতর থেকে আমি তাকে জিজ্ঞেস করি, কে তুমি? কোথায় বাড়ি তোমার? তোমার পিতার নাম কি? আমাকে ফাঁদে ফেলেছ কেন?
লোকটি বলে, হু, ঠিকই আছে। তুমি যে সাপ নও, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর তাই তোমাকে খাঁচায় বন্দী করেছি।
লোকটি আমাকে লক্ষ্য করে বলে, এবার মন দিয়ে শোনো হে সর্পরাজ। আমার নাম ‘বোলোকিয়া’। আমার পিতা ছিলেন তানজানিয়ার একটি অঞ্চলের সুলতান। তিনি মারা যাবার পর তার রেখে যাওয়া একটি সিন্দুক খুঁজে পাই আমি। সেই সিন্দুকের ভেতরে ছিল আরেকটি ছোট্ট স্বর্ণ নির্মিত বাক্স। সেই বাক্সটি খুলে পেয়ে যাই এক অমূল্য সম্পদ।
আমি (সর্পরাজ) বলি, কি সেই সম্পদ?
বোলোকিয়া বলে, শিলালিপি। সেটি ছিল এক শিলালিপি। উলের সাদা কাপড়ে মোড়ানো সেই শিলালিপিতে লেখা ছিল একটি গুল্মের পরিচয়। (চলবে)