(গত দিনের পর)
সেই গুল্মের পাতার রস কোন মানুষের পায়ের তলায় মেখে দিলে সে পানির ওপর দিয়ে হেঁটে সাগর, মহাসাগর পাড়ি দিতে পারবে। সেই গাছের (গুল্ম জাতীয় গাছ) সন্ধান জানবার জন্যই আমি তোমাকে ধরেছি। কারণ, পৃথিবীতে একমাত্র তুমিই জানো সেই গুল্মের পরিচয়।
লোকটির কথায় আমি অবাক হই। গাছটিকে আমি চিনি। কিন্তু এই লোকটিকে কী করে আমি সেই গাছের পরিচয় বলে দেব? এটাতো জিন জাতির স্বভাবে নেই। সরাসরি কোন ঔষধি গাছের নাম ও তার গুণাগুণ বলে দিলে জিন জাতির ক্ষতি হয়। সেই ক্ষতি সামলিয়ে ওঠা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তখন। অবশ্য মাঝে মাঝে আদম সন্তানদের উপকার করলে ভাল ফলও বয়ে আনে জিন জাতির জন্য। তবে সেটি হতে হয় আদম সন্তানদের কল্যানে কিছু একটা করার ফলে। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি সাগর পাড়ি দিয়ে কোথায় যাবে? (চলবে)