(গত দিনের পর)
বোলোকিয়া বলে, সাগরের ওই পাড়ে পুণ্যবতী নামে একটি দ্বীপ আছে। সেই দ্বীপে আছে এক পুণ্যবতী বৃক্ষ। সারা বছর সেই গাছে ফল ফলে। সেই ফলের এতই গুণ যে, একবার কেউ সেই বৃক্ষের ফল ভক্ষণ করলে হাজার বছরের জীবন পায় সে। আমি সেই বৃক্ষের ফল ভক্ষণ করতে যাবো। বোলোকিয়া আরো বলে, এবার তুমি আমাকে সাগরজলে হাঁটার সেই গুল্মগাছের সন্ধান দাও। তা হলেই মুক্তি মিলবে তোমার।
আমি বলি, সেই গুল্মগাছটির নাম তোমার বাবার শিলালিপিতে লেখা ছিল না?
বোলোকিয়া বলে, না, গুল্মগাছটির নাম লেখা ছিল না শিলালিপিতে। তবে, এটা উল্লেখ ছিল যে, আল-কাফ পর্বতমালায় সুলতানি ওয়া নিওকা নামের একটি সাপ আছে। সেই সাপের কাছ থেকেই গুল্মগাছটির সন্ধান পাওয়া যাবে। আর সে কারণেই তোমাকে কৌশলে ধরেছি আমি। এবার গাছটির সন্ধান দাও আমায়। তারপর মুক্তি নাও। (চলবে)
(গত দিনের পর)বোলোকিয়া বলে, সাগরের ওই পাড়ে পুণ্যবতী নামে একটি দ্বীপ আছে। সেই দ্বীপে আছে এক পুণ্যবতী বৃক্ষ। সারা বছর সেই গাছে ফল ফলে। সেই...
