ধ(গত দিনের পর)
আমি দেখলাম, এই অধৈর্যে আদম সন্তানের হাত থেকে মুক্তি মিলবে না, যতক্ষণ না তাকে আমি গাছটির সন্ধান দিই। তাই তাকে একটি শর্ত জুড়ে দিলাম। বললাম, গাছটির পাতার রস পায়ে লাগিয়ে তুমি যখন সমুদ্র পাড়ি দেবে, তখন আমাকেও সঙ্গে করে নিবে। সেই দ্বীপে যাওয়ার বাসনা আমার অনেক দিনের। অনেক দিন ধরে মনের মধ্যে পুষে রেখেছিলাম সেই বাসনা। বোলোকিয়াকে বললাম, পুণ্যবতী দ্বীপে নিয়ে আমাকে মুক্ত করে দিলেই হবে। আমিও তোমার প্রতি কৃতজ্ঞ থাকব, তা হলে।
এ কথায় বোলোকিয়া রাজি হলো। সে তখন পুণ্যবতী দ্বীপে যাওয়ার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছে। যে কোনো শর্ত জুড়ে দিলেই সে তাতে রাজি হবে। এমনি এক মনের অবস্থা হয়েছে তার।
(চলবে)
