(গত দিনের পর)

বোলোকিয়া আরো বলে, সেখানে একটি সরোবর আছে। টলটলে কালো তার পানি। সরোবরের পানি পূর্ণিমার রাতে মায়াবী রূপ নেয়। পরীরা স্নান করতে আসে তখন। স্নান সেরে তারা আবার চলে যায় তাদের নিজেদের দেশে। বোলোকিয়া বলে, পরীদের সাথে অপরূপ সুন্দরী এক পরীকন্যা আসে। সেই পরীকন্যাকে তার চাই-ই চাই। তার পাণিপ্রার্থী হবে সে।
আমি বলি, হে আদম সন্তান, পরীকন্যাকে বিয়ে করে তুমি হাজার বছর জীবন চাও? এ জন্যই কি তুমি সেই দ্বীপে যাবে?
বোলোকিয়া : হ্যাঁ সর্পরাজ সুলতানি ওয়া নিওকা।
আমি : তুমি কি জানো না, হাজার বছরের জীবন বড় যন্ত্রণার? সেই পুণ্যবতী সরোবরের কালো পানি কোনো আদম সন্তানের গায়ে লাগলে সে আর ফিরে আসতে পারে না। হাজার বছর সেই দ্বীপেই তাকে থেকে যেতে হয়?
বোলোকিয়া বলে, সেই পরীকন্যাকে পেলে হাজার বছর কেন, লাখো বছর আমি সেই দ্বীপে থেকে যেতে পারি। কিন্তু না, আমি তাকে নিয়ে আমার দেশে ফিরে আসবো। (চলবে)