(গত দিনের পর)
আমি গাছটির পরিচয় জানতাম। কিন্তু কখনো তার বাস্তব প্রয়োগ দেখিনি। আজ দেখলাম। অনায়াসে এক আদম সন্তান পানির ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। গাছের কী অপরূপ তেলেসমাতি। সাগরের উঁচু-নিচু ঢেউ আমাদের পায়ের তলা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ভিজাচ্ছে না আমাদেরকে। কী অবলীলায় হেঁটে যাচ্ছি আমরা জলের ওপর দিয়ে। অনেক অনেক সময় ধরে হেঁটে চলার পর সন্ধ্যায় আমরা পৌঁছে গেলাম সেই পুণ্যবতী দ্বীপে। আর কিছুক্ষণ পর আকাশে ত্রিয়দশী চাঁদের দেখা মিলল। সাদা ধবধবে জ্যোৎ¯œা ছড়িয়ে পড়ল সারা দ্বীপে। আজ নয়, আগামী রাতে পূর্ণিমা।
দ্বীপের অন্যপাশে পাহাড়ের পাদদেশে গিয়ে আমরা রাত কাটালাম। পরের দিন সকালে দেখলাম কী অপরূপ সুন্দর দ্বীপ। কোনো জনমানব নেই সেই দ্বীপে। এটা কি পৃথিবীর কোনো স্থান, নাকি স্বর্গের! ঠাহর করা যেন কঠিন। আজকের এই দিনটির পরে যে রাত নেমে আসবে, সেই রাতই পূর্ণিমার রাত। (চলবে)