(গত দিনের পর)
এই রাতেই পুণ্যবতী সরোবরে পরীরা আসবে স্নান করতে। আনন্দ ও উত্তেজনায় আমাদের সময় যেন পার হচ্ছে না। আমার মনেও উত্তেজনা। অনেক দিন পর স্বজাতির পরীকন্যাদের দেখতে পাবো আমি।
অপেক্ষার সময় শেষ হলো। ঘনিয়ে এলো সন্ধ্যা। পুব আকাশে রূপালি থালার মতো উদয় হলো পূর্ণিমার চাঁদ। খাঁচার ভেতর বন্দী রেখেই বোলোকিয়া আমাকে নিয়ে লুকিয়ে পড়ল সরোবরের পাড়ে একটি বৃক্ষের আড়ালে। আমাকে আটরিয়ে রাখা খাঁচাটি পাশেই রেখে দিলো সে। ধবধবে জ্যোৎস্নাধোয়া রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। রুপালি থালার মতো চাঁদটি ধীরে ধীরে মাথার ওপর চলে এলো। সমস্ত দ্বীপ সাদা জোছনায় ডুবে গেল যেন।
হঠাৎ দেখি আকাশ থেকে একঝাঁক পরী নেমে এলো সরোবরের পাড়ে। এরপর একে একে সবাই পরনের কাপড় খুলে পাড়ে রেখে ঝাঁপ দিলো সরোবরের জলে। ঢেউয়ের আলোড়ন তুলে টলোমলো পানির ঢেউ পাড়ে এসে নৃত্য করতে লাগল। (চলবে)
(গত দিনের পর)এই রাতেই পুণ্যবতী সরোবরে পরীরা আসবে স্নান করতে। আনন্দ ও উত্তেজনায় আমাদের সময় যেন পার হচ্ছে না। আমার মনেও উত্তেজনা। অনেক দিন পর...
