(গত দিনের পর)

এদিকে বোলোকিয়া এক অদ্ভুত কাজ করে ফেলে। সে সবচেয়ে সুন্দরী যে পরীকন্যা, তার কাপড়গুলো চুরি করে লুকিয়ে রাখে দূরে পাহাড়ের কোলে একটি বড় পাথরের আড়ালে। আমি অবাক হলাম। বোলোকিয়া সত্যিই অদ্ভুত এক কৌশল খাটিয়েছে। কাপড় না পরে কোনো পরী আকাশে উড়তে পারে না। এটা পরীদের স্বভাবজাত গুণ। আকাশ পথে ওরা যেখানেই যাবে, ওদের পরনে কাপড় থাকবেই।
অনেকক্ষণ স্নান করল পরীকন্যারা। অবশেষে ডাঙ্গায় ওঠে এলো সবাই। সবাই যার যার পরনের কাপড় পরে নিলো। কিন্তু সবচেয়ে সুন্দরী যে পরীকন্যা, তার কাপড় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তায় পড়ে যায়। কোথায় হারাল তার কাপড়? কে সরাল স্নানের ঘাট থেকে?
ঠিক তখন আমাকে কোনো কিছু না জানিয়েই বোলোকিয়া হাজির হয় পরীকন্যাদের মাঝে। বলে তোমার কাপড় আমি লুকিয়ে রেখেছি হে পরীকন্যা। আমি তোমাকে বিয়ে করতে চাই। নিয়ে যেতে চাই তোমাকে আমার দেশে। (চলবে)