(গত দিনের পর)
দয়া করে আমাকে মুক্ত করো হে সুন্দরী। ওই লোকটা আমাকে খাঁচায় বন্দী করে রেখেছে। আমাকে মুক্ত করো আগে। আমি দেখিয়ে দেই, কোথায় লুকিয়ে রাখা হয়েছে তোমার পরনের কাপড়।
পরীকন্যা নিতান্তই লাজে মরে আমাকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে। আমি দ্রুত পাথরের আড়ালে লুকিয়ে রাখা কাপড়গুলো এনে তাকে দেই। বলি, দ্রুত পরে নাও তুমি।
পোশাক পরে পরীকন্যা স্বাভাবিক হয়ে ওঠে। সে আমাকে বলে, তুমি কে? এখানে বন্দী করেছে কে তোমাকে? ওই বজ্জাৎ আদম সন্তানটি নিশ্চয়?
আমি আমার বন্দী হওয়ার কাহিনী তাকে খুলে বলি। এতে সুন্দরী পরীকন্যা বড় মর্মাহত হয়। নিঃপ্রাণ পাথর হয়ে দাঁড়িয়ে থাকা বোলোকিয়ার দিকে চোখ ফিরে সে তীক্ষè ভাষায় বলে, উচিত শিক্ষাটাই হয়েছে তোমার, হে আদম সন্তান। এখন থাকো পড়ে চিরকাল এই দীঘির জলে। যুগে যুগে পরীরা আসবে এখানে, স্নান করবে, আর তোমাকে অভিশাপ দিয়ে যাবে। এটাই প্রাপ্য ছিল তোমার।
(চলবে)
