(গত দিনের পর)
সর্পরাজ বললেন, হ্যাঁ, আমি সে কথাটিই বলেছি। তুমি আবার আমার কাছে আসবে এবং আমাকে হত্যা করবে।
‘কী অসম্ভব কথা বলছেন হে সর্পরাজ। আমি কেন আপনাকে হত্যা করতে আসব? কেন, কেন? আমি কি এতই অকৃতজ্ঞ?’
‘ঠিক আছে’ সর্পরাজ বললেন, ‘তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের দেশে। কিন্তু কথাটি মনে রেখো। আরেকটি কথা বলে দিচ্ছি তোমাকে। কখনো কোনো জনাকীর্ণ পুকুর বা নদীর ঘাটে গোসল করতে নেমো না তুমি। তা হলে তোমার পিঠে বিচ্ছুর কামড়ের দাগ সবাই দেখে ফেলবে। বিষাক্ত বিচ্ছুর কামড়ে তোমার পিঠে যে দাগ পড়ে গেছে, আজীবন সেই দাগ থেকে যাবে পিঠে এবং বিচ্ছুর এই দাগই তোমার-আমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে।’
হাসিবু বলে, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে মেনে চলব। আমাকে দয়া করে পাঠিয়ে দিন আমার মায়ের কাছে হে সর্পরাজ সুলতানি ওয়া নিওকা।
(চলবে)