(গত দিনের পর)

বেশ কয়েকটা বছর ভালোই কাটছিল তাদের। হাসিবু এখন পরিপূর্ণ যুবক। গায়ে প্রচণ্ড শক্তি তার। কাজও করতে পারে সে প্রচুর। মাকে সে সুখেই রাখছে।
এর পরের ঘটনাটি নিদারুণ এবং কঠিন। ওই দেশের সুলতানের এক কঠিন রোগ হয়। অনেক ডাক্তার-কবিরাজ আনা হয়, অনেক চিকিৎসা করানো হয়, কিন্তু সুলতানের রোগ ভালো হয় না। অবশেষে একজন কবিরাজ এসে এক দাওয়াই বাতলে দিলেন। তিনি বললেন, সুলতানের এই বিমার সারবে শুধু একটি মাত্র ওষুধে। আর সেটি হলো পাতালপুরীর সর্পরাজের শরীর সিদ্ধ করা পানির সর পান করে। এ ছাড়া অন্য কোনো পথ্যে সুলতানের এই রোগ সারবে না। এটাই এই রোগের একমাত্র দাওয়াই।
কীভাবে সর্পরাজের সন্ধান পাওয়া যাবে সেই উপায়ও বাতলে দেলেন সেই কবিরাজ। চুপি চুপি উপায়টি তিনি রাজ্যের উজিরকে জানিয়ে দিলেন।
(চলবে)