ছোট্ট বন্ধুরা,

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করা হয়েছিল এক ধরনের ঢিবিতে অনেক ধাপ তৈরি করে। পর্যায়ক্রমে এ ধাপগুলো সমতল থেকে ওপরের দিকে চলে গেছে। অনেকটা সিঁড়ির মতো বলা যায়। এ ধাপগুলোতে লাগানো হয়েছিল বিভিন্ন ধরনের গাছ, ভেষজ উদ্ভিদ ও ফুলগাছ। দূর থেকে এ সিরিজ ধাপের বাগান দেখে মনে হতো শূন্যে বা ওপরে যেন ভেসে আছে, ঝুলে আছে। ইউফ্রেটিস নদী থেকে পাম্প করে পানি আনা হতো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানে। এবার ছবি দেখো।