(গত দিনের পর)

রাজা তৃতীয়বার তোলা সরটুকু পান করার পরের দিন সব রোগ থেকে সেফা লাভ করবেন। অন্য দিকে তুমি হয়ে উঠবে রাজ্যের নামকরা কবিরাজ। ভাগ্য সুপ্রসন্ন থাকলে রাজা এবার তোমাকেই উজিরের স্থলাভিষিক্ত করে দিতে পারেন।
সুড়ঙ্গ থেকে বের হয়ে সৈন্যদল সর্পরাজ ও হাসিবুকে নিয়ে চলে যায় রাজ প্রাঙ্গণে। সেখানে সাপটিকে হত্যা করা হয় এবং তার শরীরটাকে টুকরা টুকরা করে কাটা হয়। এরপর একটি পানির পাত্রে সাপের শরীরের টুকরোগুলো রেখে উনুনে জ্বাল দেয়া হয়। পরপর তিনবার পাতিলের ওপর থেকে তোলা হয় সর। হাসিবু বিলি বণ্টন করে দেয় সেই সর।
(চলবে)