(গত দিনের পর)
আমার এই মোরগটি কি ছাগলের সাথে বিনিময় হয়?
লোকটি যখন চুপ, বৃদ্ধ মিমি আবার ওই একই কথা বললেন। তিনি বললেন, তুমি কি বাণিজ্য বুঝো না হে? আমার এই ছাগলটির বিনিময়ে তোমার ওই নাখান্দা লাল মোরগটি দিবে? বৃদ্ধের মুখ থেকে তৃতীয়বার একই কথা শুনে তিনি আর দেরি করলেন না। তৎক্ষণাৎ মালিকানা বদল হলো লাল মোরগ ও ছাগলের। মোরগওয়ালা এখন ছাগলটি পেয়ে মহা খুশি। তিনি হেঁটে হেঁটে চলে গেলেন অন্য দিকে।
বৃদ্ধ মিমিও খুশি। তিনি মোরগটি তার বগলে ফেলে খুশিতে হাঁটতে শুরু করলেন বাড়ির পথে। আর ভাবতে লাগলেন, কতই না ভাগ্যবান আমি। একই দিনে এমন সাফল্য কয়জনের হয়। বিজয় ও উল্লাসের প্রতীক এই লাল মোরগটি এখন আমার।
হেঁটে হেঁটে মিমি হেলে হেলে বাড়ির কাছাকাছি চলে এসেছে। পাশেই একটি ঝর্ণা। ঝর্ণার পাশে একটি বটবৃক্ষ। সেই বৃক্ষের তলায় বসে একটি লোক গান গাইছিল তখন। গানের সুর ছড়িয়ে যাচ্ছিল দিকে দিকে। গানের সুমিষ্ট সুর শুনে বৃদ্ধ মিমি লোকটির কাছে এগিয়ে গেলেন। মধুর সুরের আবহে বিমোহিত তিনি। গান গাওয়া শেষ হলে মিমি তাকে বললেন, তুমি কি গানটি আমায় শিখিয়ে দিবে? (চলবে)