(গত দিনের পর)
: হ্যাঁ বাবা, বেন আজ ওর বাবার সাথে একটি শবযাত্রায় যাবে। তাই হ্যাট কিনতে এসেছিল। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে এই উইচ হ্যাটটিই ধরিয়ে দিয়েছি।
: শবযাত্রায় যাবে উইচ হ্যাট পরে! কেউ উইচ হ্যাট পরে শবযাত্রায় যায়?
: সেটা তো ওদের ব্যাপার বাবা। আমার কাজ বিক্রি করা। বেশ ভালো দামে বিক্রি করেছি। তাকে আমি বুঝাতে পেরেছি যে, এটিই তার প্রয়োজন। এটি পরলে তাকে সবার চেয়ে আলাদা দেখাবে। আরো ইমপর্টেন্ট লাগবে। সে বুঝতে পেরে কিনে নিয়েছে। এখানে আমার ফল্ট কোথায় বাবা?
কোকোর কথায় বাবার মন ভারী হয়ে যায়। রাগান্বিতও হন একটু। তিনি বলেন, তোমার ফল্ট হলো, তুমি চাতুরীর আশ্রয় নিয়েছ। চাতুরী করে কোনো পণ্য কাউকে গছিয়ে দেয়া ঠিক নয়। এটা অন্যায়। তুমি কাজটি ভালো করোনি। বেন কোনো ‘ফানি পার্টিতে’ যাচ্ছে না। সে যাচ্ছে একটি ‘শবযাত্রায়’। শবযাত্রায় কেউ ‘ফানি হ্যাট’ পরে যায় না। এতে পুরো পরিবেশটাই হালকা হয়ে যায়। মৃত ব্যক্তির অসম্মান হয়।
কোকো বলে, শবযাত্রায় ফানি হ্যাট পরবে, এতে সমস্যা কোথায় বাবা?
(চলবে)