(গত দিনের পর)

যে কোনো কাজ শুরু করার জন্য তিনটি স্বর্ণমুদ্রাই যথেষ্ট। এই পুঁজি দিয়েই ব্যবসা সামনের দিকে এগিয়ে নেয়া যায়।
ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠা করতে এর চেয়ে বেশির প্রয়োজন হয় না কোকো। তোমার মেধাকে কমিয়ে দিবে। কারণ, সহজ পথেই যদি ধনী হওয়া যায়, তা হলে পরিশ্রম করতে চায় কে?
: হু, বুঝেছি। এটা তোমার চালাকি। ওকে, দ্যাটস রাইট। তিন স্বর্ণমুদ্রা দিয়েই আমি ভাগ্য গড়ার চেষ্টা করব। এবার তা হলে ম্যাজিক হ্যাটটি দাও আমায়?
: হ্যাঁ, তোমাকে দেয়ার জন্যই তো আমি এটি নিয়ে এসেছি। তবে, কথাটি মনে রেখো কোকো। তিনটি গোল্ড কয়েনের বেশি লোভ করতে যেও না। এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। লোভ মানুষকে অনেক কিছুই ভুলিয়ে দেয়। ধৈর্য এবং বুদ্ধির সাথে টুপিটি ব্যবহার করবে, আশা করি।
পরদিন সকালে কোকোর বাবা এসে ঘুম ভাঙালো কোকোর।
: গুড মর্নিং কোকো। আশা করি ভালো ঘুম হয়েছে তোমার?
: হ্যাঁ, বাবা। বেশ ভালো ঘুম হয়েছে। ধন্যবাদ। (চলবে)