(গত দিনের পর)
: কিন্তু তোমাকে দেখে তো তেমনটি মনে হচ্ছে না। তোমার চোখ লাল, চুল উষ্কখুষ্ক। রাতে মনে হলো তুমি ঘুমের মধ্যে চিৎকার করছিলে। কোনো দুঃস্বপ্ন টপ্ন দেখো নি তো?
এবার কোকোর স্বপ্নের কথা মনে পড়ে যায়। সে কিছুটা ইতস্তত করে বলে, ওহ্, ইয়েস। না না, বাবা। কোনো দুঃস্বপ্ন নয়। স্বপ্নের কথা বাবাকে সে বলতে চায় না। আসলে কোকো চায় না, তার বাবা ম্যাজিক হ্যাটের কথা জেনে যাক।
: আচ্ছা, তা হলে সেটাই ভালো। এবার ওঠো, হাত মুখ ধোও, ফ্রেস হও। আর হ্যাঁ, আজ তো সানডে। ছুটির দিন। আমি এবং তোমার মা বাইরে যাচ্ছি। ফিরতে রাত হবে। আমরা ফিরে না আসা পর্যন্ত তুমি বাইরে বের হইও না। উইস ইউ হ্যাভ অ্যা গুড ডে, সান।
: ওকে বাবা, বাই।
কোকোর বাবা ও মা চলে যাওয়ার পর স্বপ্নের বিষয়ে কৌতূহলী হয়ে ওঠে সে। চিত্তটি তার আনন্দে নেচে ওঠে। ম্যাজিক হ্যাট কোথায় রেখে গেল পরী? কোথায় আমার সেই জাদুর টুপি?
কোকো তার বিছানার পাশে তাকাতেই দেখে জাদুর টুপিটি বালিশের পাশে পড়ে আছে। (চলবে)