(গত দিনের পর)
এদিকে বাঘ সুদেন হেঁটে হেঁটে ব্যাঙের একেবারে কাছাকাছি আসতেই নুঙা সশব্দে বলে উঠল, হ্যালো টাইগার, তুমি কই যাচ্ছ হে?
বাঘ বলে, আমি খাবারের সন্ধানে বনের ভিতর যাবো। পেটে প্রচুর খিদে। দু’দিন যাবৎ কিছুই খেতে পাচ্ছি না। শিকার ধরতে হবে। অবশ্য তোমাকে খেয়ে নিলেও পেট কিছুটা হলেও ভরবে। তুমি এত ছোট কেন? আর একটু বড় হতে পারো না? তোমার নাম কী হে?
বাঘের কথায় আরো ভয় পেয়ে যায় ব্যাঙ। লাফ দিয়ে পালিয়ে যাবে, সেই শক্তিও যেন হারিয়ে ফেলেছে সে। এমন সময় তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে নিজের পেটটাকে যতটুকু পারে ফুলিয়ে বেশ গম্ভীর স্বরে বলে, আমি হলাম ব্যাঙের রাজা নুঙা। আমি যে কোনো দূরত্ব এক লাফে পার হতে এবং যে কোনো কাজ নিমেষেই করে ফেলতে পারি। এই যে ঝর্ণাটি দেখতে পাচ্ছ, দেখি কে এক লাফে এটি আগে পার হতে পারে। পারবে তুমি আমার সাথে? হয়ে যাক, পাল্লা। দেখি, কে পারে?
বাঘ বলে, ঠিক আছে। দেখা যাক, কে পারে? এ কথা বলেই বাঘ লাফ দেয়ার জন্য কুঁজো হয়। (চলবে)