(গত দিনের পর)
আর তখনই ব্যাঙ চোখের পলকে চুপি চুপি বাঘের লেজের আগাটা কামড়িয়ে ধরে। এদিকে বাঘ জোরে লাফ দিলে বাঘের লেজের টান লেগে ব্যাঙ একেবারে উড়ে গিয়ে পড়ল ঝর্ণার ওপারে পাহাড়ের গায়ে এসে। এদিকে বাঘ লাফ দিয়ে ঝর্ণা পার হয়ে পেছনে তাকায়। দেখতে চায় ব্যাঙ ওইপার থেকে লাফ দিয়ে এপারে আসতে পেরেছে কিনা।
নুঙা এ সময় এপারে পাহাড়ের গা থেকে চিৎকার দিয়ে বলছে, ওহে তরুণ বাঘ, আমাকে তুমি কোথায় খুঁজে বেড়াচ্ছ? এই যে আমি এখানে। লাফিয়ে তোমার চেয়েও অনেক দূরে এবং আগে ঝর্ণা পার হয়ে এই পাহাড়ের চূড়ায় চলে এসেছি। দেখো, তোমার চেয়েও কত দ্রুত এবং তোমার চেয়েও অনেক দূরে লাফাতে পারি আমি। লাফিয়ে দূরে যেতে হলে গায়ে শক্তি থাকতে হয় হে। তোমার মতো হাভাতে বাঘের কি আর তেমন শক্তি আছে? এই যে আমি। উপরে এদিকে তাকাও।
বাঘ ঝর্ণার দিক থেকে মুখ ঘুরিয়ে এপারে পাহাড়ের দিকে তাকায়। তখন সে অবাক চোখে দেখে ব্যাঙ পাহাড়ের গায়ে বসে গাল ফুলিয়ে মুখ ভুম করে আছে।
(চলবে)
(গত দিনের পর)আর তখনই ব্যাঙ চোখের পলকে চুপি চুপি বাঘের লেজের আগাটা কামড়িয়ে ধরে। এদিকে বাঘ জোরে লাফ দিলে বাঘের লেজের টান লেগে ব্যাঙ একেবারে...
