(গত দিনের পর)
ব্যাঙ এবার আরেক লাফ দিয়ে একেবারে বাঘের সামনে চলে আসে। তারপর বলে, কি হে, তোমার অনেক আগেই লাফ দিয়ে ঝর্ণা পার হয়ে এলাম। তোমার চেয়েও অনেক বেশি দূরে এসে পড়েছি। এখন বুঝো, কার গায়ে শক্তি বেশি। দেখতে পাচ্ছ? লাফিয়ে তুমি পড়েছ, ঝর্ণার কিনারে। আর আমি, এসে পড়েছি এই পাহাড়ের চূড়ায়।
বাঘ বলে, সে যাই হোক, তবুও আমি তোমাকে এবার খাবো। আমার খুদা পেয়েছে খুব।
এ কথায় ব্যাঙ মনে মনে ভয় পেলেও হা হা করে হেসে ওঠে। বলে, তুমি আমাকে খাবে? নাকি আমি তোমাকে খাবো? সেটিই প্রমাণ হবে এবার।
বাঘ বলে, কিভাবে প্রমাণ করবে তুমি?
ব্যাঙ বলে, হা করো তো তুমি?
বাঘ : কেন? হা করব কেন?
ব্যাঙ : দেখি তোমার মুখ গহ্বর দেখলেই প্রমাণ পেয়ে যাবো, আসলেই তুমি আমাকে খেতে পারবে কিনা। নাকি আমিই তোমাকে খেতে পারব। হা করো, হা করে। দেখে নিই তোমার গাল।
বাঘ এবার মুখ হা করে। ব্যাঙ দুই ঠ্যাঙে ভর করে দাঁড়িয়ে দেখে বাঘের মুখ গহ্বর। (চলবে)