(গত দিনের পর)
তুমি ব্যাঙের রাজা নুঙাকে চেনো না? মহাশক্তিধর প্রাণী সে। অল্পের জন্য রক্ষা পেলাম তার নাগাল থেকে। বড় দয়াপরবশ হয়ে ছেড়ে দিয়েছে সে আমায়।
ব্যাঙের রাজা যে তোমার চেয়ে শক্তিধর, তুমি সেটা কী করে বুঝলে? আরে, সে আমার চেয়েও জোরে লাফিয়ে নদী পার হতে পারে। সে সকাল বিকেল বাঘ ধরে ধরে খায়। তার মুখে এখনো দেখে এলাম বাঘের কয়েকটি পশম লেগে আছে। আমি নিজ চোখে দেখে এলাম ভাগনে।
শেয়াল বলে, ও আচ্ছা। তা হলে তাড়াতাড়ি পালাও। না হলে তোমাকে দেখে এদিকটাতেও চলে আসতে পারে সে। শত হলেও ব্যাঙের রাজা বলে কথা!
শেয়ালের এ কথায় বাঘ আরো দ্রুত সে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
বাঘের এ পালানো দেখে শেয়াল মুচকি মুচকি হাসে আর বলে, হায়রে বোকা বাঘ। কবে তো বুদ্ধি হবে। (শেষ)
