ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই রাজধানী ঢাকাকে ভালোবাসো। তোমাদের অনেকেই এই নগরীর ধানমন্ডি লেক দেখে থাকবে। এটি একটি মনোরম লেক। হ্রদের ইংরেজি লেক (খধশব)। অবশ্য বর্তমানে লেক শব্দটি বাংলা ভাষায়ও ব্যবহার করা হয়।
ধানমন্ডি লেকের অবস্থান ঢাকার কোথায়? ধানমন্ডি আবাসিক এলাকায়।
লেকটি আগে কারওয়ান নদীর মৃত গতিপথ ছিল। এর সংযোগ ছিল তুরাগ নদ এবং বেগুনবাড়ি খালের সাথে। ১৯৫৬ সালে ধানমন্ডি ঢাকা শহরের আবাসিক এলাকায় উন্নীত হয়। এ সময় মৃত কারওয়ান নদীতে লেকটি তৈরি করা হয়। প্রতিদিন অনেক ঢাকাবাসী লেকের ধারে আসে। এর সাংস্কৃতিক গুরুত্বও আছে। লেকের পাশে রবীন্দ্র সরোবর আকর্ষণীয়। কাছেই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।
-ইমরুল হাসান