মাছির একটি বিরক্তিকর স্বভাব আছে। স্বভাবটি হলো উড়ে এসে বারবার একই স্থানে গিয়ে বসা। যতবারই তাকে তাড়িয়ে দাও, ততবারই তারা উড়ে আসবে এবং ওই একই স্থানে গিয়ে বসবে। এ এক বিচিত্র স্বভাব মাছিদের। ওদের আরেকটি বিরক্তিকর স্বভাব হলো, গরুর চোখের কোণে গিয়ে বসা।
একটি নিরীহ প্রাণী গরু। অথচ মাছি সেই গরুর চোখের কোণে গিয়েই বসবে। যেন গরুর চোখের কোণ ছাড়া আর কোথাও বসার জায়গা নেই মাছিদের। এ এক অবাক করা স্বভাব বৈকি। কিন্তু কেন মাছি বারবার গরুর চোখের কোণে গিয়েই বসবে? এ বিষয়ে আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি লোককাহিনী আছে।
সে যুগে নাইজেরিয়ার একটি অঞ্চল শাসন করতেন এক রাণী। রাণীর নাম ‘আদিয়াহা উমো’। রাণী আদিয়াহা উমো ছিলেন খুবই ধনী, প্রজাবৎসল ও অতিথিপরায়ণা। মাঝে মধ্যে তিনি তার প্রজাদেরকে দাওয়াত করে খাওয়াতেন। প্রজারাও রাণীর অনুগত ছিল বেশ।
(চলবে)
