ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো অ্যাপাপেনের নাম শুনে থাকবে। এটি হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় পাখি। এর পালক টকটকে লাল। দৃষ্টিনন্দন এ পালক এক সময় শিরস্ত্রাণ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হতো। সাজসজ্জার কাজে এর পালকের মালা ব্যবহার করত হাওয়াইবাসী। আর পরিয়ে দিত অতিথির গলায়।
অ্যাপাপেনের দেহের উচ্চতা ১৩ সেন্টিমিটার। একটি পুরুষ অ্যাপাপেনের ওজন ১৬ গ্রাম। স্ত্রী অ্যাপাপেনের ওজন পুরুষটি থেকে কয়েক গ্রাম কম হয়। এদের ঠোঁট সামান্য বাঁকানো। ঠোঁটের রঙ গাঢ় নীল। মাথা ও দেহের পেছনের দিকের রঙ টকটকে লাল। পেট ও লেজের নিচের অংশ সাদা। ডানা ও পায়ের রঙ কালো। এবার ছবি দেখো।
