(গত দিনের পর)
এতে উপস্থিত অতিথিরাও মহা বিরক্ত। তারা লেজ-কান ও ঘাড় দিয়ে মাছিদের তাড়িয়ে দেয়। মাছিরা আবার ওড়ে এসে ওই খাবারের ওপর গিয়েই বসে।
এভাবে কয়েকবার তাড়া খাওয়ার পর মাছিদের দলনেতা মনে মনে বলে, আরে, এ কেমন কথা! আমরাও তো আমন্ত্রিত অতিথি! আমাদের তাড়িয়ে দেয়া হচ্ছে কেন? আমাদের জন্য টেবিল কই, আমাদের বসার জায়গা কই? দলনেতা যখন দেখল সবার সামনে টেবিল পাতা হলেও তাদের জন্য কোনো টেবিল পাতা হয়নি। তখন সে অন্য মাছিদের নিয়ে গরুর কাছে গিয়ে কৈফিয়ত চায়। বলে, আমাদেরকে খাবার দাও। আমরাও তো আমন্ত্রণ পেয়ে এসেছি, নাকি? আমাদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে কেন?
মাছিদের এমন দাবি এবং তাদের ভন্ভনানি শুনে গরুও মহাবিরক্ত। দায়িত্ব পেলে যা হয় আর কি, একটু মাতুব্বরি ভাব চলে আসে। কিন্তু বিরক্ত হলে তো চলবে না। সবাইকে খাবার পরিবেশনের দায়িত্ব তো তাদেরকেই দেয়া হয়েছে। (চলবে)