ছোট্ট বন্ধুরা,
বিভিন্ন যন্ত্র সম্পর্কে তোমাদের ধারণা আছে। হয়তো থার্মোমিটার সম্পর্কেও তোমরা জানো, তাই না? তাপমাত্রা নির্ণয়ের জন্য তৈরী বিশেষ যন্ত্রের নাম থার্মোমিটার। নির্দিষ্ট ভাগে ভাগ করা কাচের টিউবে পারদ বা অ্যালকোহলের সাহায্যে এটি তৈরি করা হয়। এ যন্ত্রের সাহায্যে প্রধানত তাপমাত্রা মাপা হয় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে।
বর্তমানে ডিজিটাল থার্মোমিটারও ব্যবহার করা হচ্ছে।
এবার ছবি দেখো। কেমন দেখতে? খুব সুন্দর, তাই না? আঁকবে কি?
-ইমরুল হাসান
