(গত দিনের পর)
কিন্তু মাছিদের খাবার দেয়া হয় না। প্রতিবারই গরুরা ভুলে যায় যে মাছিদের জন্যও আলাদা একটি টেবিলে খাবার পরিবেশন করতে হবে। তারাও যে রাণীর আমন্ত্রিত অতিথি।
মাছিরা বারবার খাবার থেকে বঞ্চিত হওয়ায় তাদের অত্যাচারের মাত্রাও বেড়ে যায়। তারা সুযোগ মতো অন্যের টেবিলে গিয়ে বারবার খাবারে ভাগ নেয়। যাকে-তাকে বিরক্ত করে। এত সুস্বাদু রাজভোজের গন্ধে কি মাছিদের ধৈর্য থাকে? তারা যারপরনাই অন্যদের বিরক্তির কারণ হয়ে ওঠে।
মাছিদের এই বিরক্তিকর আচরণে অন্য পশু-পাখিরাও অস্থির। কেউ কেউ বলে, কী হাভাতে রে মাছিগুলো! ওড়ে এসে একেবারে থালার ওপর গিয়ে বসে! যেন এই জীবনে কোনো দিন দাওয়াত খায়নি তারা। অসভ্যের এক শেষ। পরিবার থেকে কোনো শিক্ষাই পায়নি এরা। কেউ কেউ তাদের লেজ দিয়ে মাছিদেরকে ঝাঁটাপেটা করতেও ভুল করে নি।
(চলবে)
(গত দিনের পর)কিন্তু মাছিদের খাবার দেয়া হয় না। প্রতিবারই গরুরা ভুলে যায় যে মাছিদের জন্যও আলাদা একটি টেবিলে খাবার পরিবেশন করতে হবে। তারাও যে রাণীর...
