(গত দিনের পর)
এভাবেই চলে খাবার পরিবেশনের পর্ব।
অথচ এতবড় খাবারের আয়োজনের কোনো পর্যায়েই গরুর মনে পড়েনি যে মাছিদেরও যত্ন করে বসিয়ে খাওয়াতে হবে। আমন্ত্রিত অতিথিরা ভোজন শেষে তৃপ্তির ঢেঁকুর তুলে যে যার বাড়ির পথে রওয়ানা হলো। কিন্তু খাবার পেল না মাছি। খাবার না খেয়েই তারা যে যার বাড়ি চলে যায়। রাত হয়ে গেছে। এই রাতে তো আর রাণীর কাছে গিয়ে নালিশ করা যায় না।
পরের দিন মাছিদের দলনেতা কয়েকজন্ সাঙ্গপাঙ্গ নিয়ে রাণীর কাছে গিয়ে নালিশ করে। দলনেতা বলে, হে আমাদের মহামতি রাণী, আপনার আমন্ত্রণেই গতকাল আমরা এসেছিলাম নেমন্তন্ন খেতে। কিন্তু আপনি যাদেরকে খাবার পরিবেশনের দায়িত্ব দিয়েছিলেন, তারা আমাদেরকে খাবার দেয়নি। আমাদের জন্য আলাদা কোনো টেবিল সাজিয়ে খাবার পরিবেশন করেনি। আমরা যতবারই খাবারের জন্য গেছি, ততবারই তারা বলেছে, পরে দেবো, পরে দেবো।
(চলবে)