(গত দিনের পর)
কিন্তু সেই পরেও আর খাবার দেয়া হয়নি আমাদের। উল্টো চোখ রাঙিয়ে তাড়িয়ে দিয়েছে। আমাদের উনো পেটেই বাড়ি ফিরে যেতে হয়েছে। আপনি এর বিচার করুন।
মাছিদের কথা শুনে রাণী প্রচণ্ড খেপে গেলেন। গরুকে ডেকে পাঠানো হলো। রাণী এবার গরুর বিচার শুরু করলেন। তিনি গুরুকে প্রশ্ন করলেন, কেন তোমরা মাছিদেরকে আলাদা টেবিলে খাবার দাওনি?
গরু এবার নিজেদের ভুল বুঝতে পারে। তারা তাদের দোষ স্বীকার করে নেয়। বলে, হ্যাঁ, আমাদের ভুল হয়েছে রাণী। মাছি এত ছোট্ট প্রাণী যে, খাবার পরিবেশনের সময় তাদের কথা ভুলেই গিয়েছিলাম।
রাণী বলেন, তা হলে বারবার তোমরা কেন মাছিকে চোখ রাঙানি দিয়ে সরে যেতে বলেছিলে?
উত্তরে গরু বলে, ওরা অতি ক্ষুদ্র প্রাণী এবং বড় বিরক্তকর স্বভাব ওদের। অন্যদের বারবার বিরক্ত করছিল। বারবার উড়ে গিয়ে অন্যদের পাতে গিয়ে বসছিল। (চলবে)