ছোট্ট বন্ধুরা,
তোমরা আজ জানবে সূর্যভল্লুক সম্পর্কে। এটি মধুভল্লুক নামেও পরিচিত। সূর্যভল্লুক কোথায় পাওয়া যায়? দক্ষিণ-পূর্ব এশিয়ার উষ্ণম-লীয় বৃষ্টিবনে এটি পাওয়া যায়; দেখা যায় মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, দক্ষিণ চীন, মালয় উপদ্বীপ এবং সুমাত্রা ও বোর্নিও দ্বীপে। এটি ১২০-১৫০ সেন্টিমিটার লম্বা হয়। ভালুক পরিবারের সবচেয়ে ছোট সদস্য এটি। এবার ছবি দেখো।