বন্ধুরা বলো তো ‘জলবিদ্যুৎ’ কী? হ্যাঁ, ঠিক বলেছ, জল বা পানি দিয়ে উৎপাদিত বিদ্যুৎ হচ্ছে জলবিদ্যুৎ। আর এই জলবিদ্যুৎ সৃষ্টি হয় পানিচক্রের ফলে। অর্থাৎ জলবিদ্যুৎ শুধু সেখানেই উৎপন্ন করা যায় যেখানে প্রাকৃতিক ভূবিন্যাস জলস্রোত সৃষ্টি করে। অনেক সময় পাহাড়ের পাশে জলাশয় থাকলে বা কৃত্রিম বাঁধ নির্মাণ করলে তা জলবিদ্যুতের উৎস রূপে কাজ করতে পারে। জলবিদ্যুতের শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। এ শক্তির উৎস নিঃশেষ হবে না, অন্তত যত দিন সূর্য থাকবে এর প্রখরতা নিয়ে; সেই সাথে আমাদের সমুদ্র ও পাহাড়। জানো তো, আমাদের এ রকম একটি জলবিদ্যুৎকেন্দ্র আছে কাপ্তাইয়ে।