(গত দিনের পর)
প্রিন্স রিঙ : তা হলে তুমি এভাবে একা এই বনে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার কোনো ভয় ডর নেই?’
ডাইনি হারিয়া : ‘আমার মন ভালো নেই। আমার মায়ের মৃত্যু, বাবার যুদ্ধে যাত্রা আমাকে ব্যথাতুর করে তুলেছে। তাই মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছি এই গহিন বনে।’
প্রিন্স রিঙ : ‘বনে তো কত হিংস্র জন্তু-জানোয়ার থাকে। আরো থাকে দৈত্য দানব।’
হারিয়া : হ্যাঁ, ওসব থাকে শুনেছি। কিন্তু ভয়ের কাছে আমার শোক যে বশীভূত, হে তরুণ। কিন্তু তুমি কে? কেন আমাকে এতকিছু জিজ্ঞেস করছ?’
প্রিন্স রিঙ : ‘আমার নাম প্রিন্স রিঙ। সাগরের অপর পাড়ের রাজকুমার আমি। সাগর পাড়ি দিয়ে তোমার জন্যই আমি এই দেশে এসেছি। তোমাকে নিয়ে যাবো আমার দেশে। যাবে আমার সাথে আমার রাজ্যে, হে রাজকুমারী? তোমায় ভালো বেসে ফেলেছি আমি। তোমার রূপ ও গুণের কথা অনেক শুনেছি আমি। তাই সাগর পাড়ি দিয়ে এসেছি তোমার রাজ্যে, তোমাকে পাবার জন্য।’
ডাইনি হারিয়া এমন কথাই শুনতে পাবে, সেটি সে আগে থেকেই জানত। ডাইনি তখন বলে, ‘ঠিক আছে। আমি যাবো তোমার সাথে তোমার রাজ্যে। কিন্তু যাওয়ার আগে আমার একটি আবদার আছে, হে রাজকুমার।’ (চলবে)