(গত দিনের পর)

ওক বৃক্ষের ওই চারা দুটিই হবে আমার দেশের স্মৃতি। প্রতিদিন সকালে আমি বাগানে ঘুরে বেড়াব। আর বৃক্ষ দু’টির তলায় গিয়ে বসব। তখন মনে পড়বে আমার রাজ্যের কথা। আমার প্রিয় চারুবনের কথা।’
ভাটির বাতাস পেয়ে সাগর জলে শোঁ শোঁ শব্দে ছুটে চলছে প্রিন্স রিঙের সাম্পান। তার মনে কতই না আনন্দ। প্রিন্সেস সিগনিকে নিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছে সে। কিন্তু ঘুণাক্ষরেও প্রিন্স রিঙ বুঝতে পারেনি, এ যে প্রিন্সেস সিগনি নয়। এ হলো এক ভয়ঙ্কর ডাইনি। ডাইনি হারিয়া। হারিয়ার মতলবটাও ভয়ঙ্কর। সে প্রিন্স রিঙের দেশে যাবে। সেখানে গিয়ে প্রথমে সে মেরে ফেলবে ওক গাছের কোঠরে বন্দি প্রিন্স আসমান্ড ও প্রিন্সেস সিগনিকে। তারপর মেরে ফেলবে প্রিন্স রিঙ, তার বোন প্রিন্সেস প্যানুলাকে। তারপর ডেকে আনবে তার ভাই দানব গুবলিথকে। দু’জন মিলে তারা মেরে ফেলবে রাজা ও রানীকে। এরপর নকল রাজা-রানী সেজে তারা শাসন করবে দেশ। এক ভয়ঙ্কর তাণ্ডব চালাবে তারা সেই দেশে। এমনি পরিকল্পনা করে ডাইনি হারিয়া চলছে প্রিন্সেস সিগনির বেশে প্রিন্স রিঙের দেশে।
(চলবে)