মার্চ ৭
ষ ১৫০৮ : মোগল সম্রাট হুমায়ুনের জন্ম।
ষ ১৮৩১ : বাংলার মুসলমান সম্পাদিত প্রথম সাপ্তাহিক ‘সমাচার সভা রাজেন্দ্র’ প্রকাশিত হয়। সম্পাদক : শেখ আবদুল্লাহ।
ষ ১৮৩৫ : ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফরাসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে।
ষ ১৮৬১ : ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ।
ষ ১৮৭৬ : আলেকজান্ডার গ্রাহামবেল তাঁর তৈরি টেলিফোন পেটেন্ট করেন।
ষ ১৯১৭ : জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
ষ ১৯২৬ : লন্ডন ও নিউইয়র্কের মধ্যে রেডিও-টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
ষ ১৯৩২ : নোবেল শান্তি পুরস্কারে ভূষিত (১৯২৬) ফরাসি রাষ্ট্রনীতিবিদ আরিস্তিদ ব্রিয়া-এর মৃত্যু।
ষ ১৯৭১ রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানান।