ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই জানো আখ থেকে চিনি ও গুড় তৈরি করা যায়। তাহলে ঘাস থেকে চিনি ও গুড় হয় কী করে? হয়, হয়, ঘাস থেকেই হয়। সেটি আবার কিভাবে?
আসলে আখগাছ বা ইক্ষুগাছ তৃণজাতীয় উদ্ভিদ। তার মানে এটি হচ্ছে এক ধরনের ঘাস। আখগাছ থেকে চিনি ও গুড় তৈরি করা যায়। আখগাছ হচ্ছে ঘাস। তার মানে ঘাস থেকেই চিনি ও গুড় হয়। বুঝেছ? এবার ছবি দেখো।