ছোট্ট বন্ধুরা,
তোমরা ডিজেল সম্পর্কে ভালোই জানো। এটি এক ধরনের খনিজ তেল। এ তেলের প্রধান ব্যবহার জ্বালানি হিসেবেই। তার মানে ডিজেলকে আমরা জ্বালানি তেল বলতে পারি।
ডিজেল কিভাবে পাওয়া যায়? পেট্রোলিয়াম নিষ্কাশনের সময় এ তেল পাওয়া যায়; আংশিক পাতনের সময় পাওয়া যায় এটি।
পেট্রোলিয়ামজাত তেলগুলোর মধ্যে ডিজেলের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি।
তোমরা হয়তো ডিজেল ইঞ্জিনের নাম শুনে থাকবে। এটি বিশেষ ধরনের ইঞ্জিন। এ ইঞ্জিন চলে শুধু ডিজেলে।
বড় হয়ে তোমরা ডিজেল সম্পর্কে আরো বেশি জানবে। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নাও। এবার ছবি দেখো।
