(গত দিনের পর)
ভিতরের দৃশ্য দেখে তাদের চোখ ছানাবড়া।
ডাইনির ঘরের ভিতরে প্রিন্স আসমান্ড ও প্রিন্সেস সিগনি উঁকি দিয়ে দেখতে পায় দুই দানব-দানবিকে। ঘরের ভিতরে তারা বসে বসে ডেকচিতে রাখা মানুষের কাঁচা মাংস ভক্ষণ করছে। আর হাত নেড়ে নেড়ে কী যেন বলছে। আগুনের গোলার মতো তাদের বড় বড় চোখ। হাত-পায়ের নখরগুলো লম্বা লম্বা। একেকটা নখ যেন ধারালো ছুরির মতো। তারা ডেকচিতে রাখা মানুষের হাড়-গোড় খাচ্ছে আর হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ছে। এমন দৃশ্য দেখে আসল প্রিন্স ও প্রিন্সেস ভয়ে ও বিস্ময়ে হতবাক।
তারা দ্রুত সরে আসে ডাইনির ঘরের জানালার নিকট থেকে। তারপর ছোট বোন সিগনিকে ওক বৃক্ষের কোঠরে রেখে প্রিন্স আসমান্ড ছুটে যায় প্রিন্স রিঙের প্রাসাদে। প্রিন্স রিঙকে ডেকে তুলে সে। তারপর তাকে সব খুলে বলে। সব শোনার পর প্রিন্স রিঙও বিস্ময়ে হতবাক। তারা দুজন তখন ঘটনা প্রত্যক্ষ করার জন্য আবার চলে যায় ডাইনির ঘরের দেয়ালের আড়ালে। দুই প্রিন্স তখন শুনতে পায় দানব দানবির কথা। দানব গুবলিয়া বলছে, ‘শোন বোন হারিয়া, আগামীকাল রাতে পিন্স রিঙ যখন তোর ঘরে আসবে, আমি লুকিয়ে থাকব খাটের কোণায়। তাকে পাকড়াও করে তার গায়ের মাংস খুবলে খুবলে খাবো দু’জন। (চলবে)
