(গত দিনের পর)

নর মাংসেই হবে আমাদের রাতের বেলার খাবার। হা হা হা, হো হো হো।’
ডাইনি হারিয়া বলে, ‘পরের রাত হবে আমার। সেই রাতে আমি প্রিন্স আসমান্ড ও প্রিন্সেস সিগনিকে ধরে তাজা গিলে খাবো। হা হা হা, হো হো হো।’ কিছুক্ষণ অট্টহাসি হেসে নিয়ে ডাইনি বলে, ‘ভাই রে ভাই, তার পরের দিন কী করব আমরা? দানব গুবলিয়া বলে, ‘পরের দিন আমরা রাজা ও রাণীকে মেরে তাদের মাংস দিয়ে রাতের ভোজন সারব। এরপর বোন, তুই সাজবি রাণী আর আমি সাজব রাজা। নকল রাজা-রাণী সেজে আমরা রাজ্য শাসন করব। আর ... ।’
ডাইনি : ‘আর কী করব ভাই?’
দানব : ‘আর প্রতিরাতে একটি করে মানব সন্তান ধরে ধরে খাবো। হা হা হা।’ দুই দানব দানবি এভাবে কথাবার্তা চালিয়ে নরমাংস ভোজন করছিল। আর, ঠিক তখনই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। দুই প্রিন্স অবাক বিস্ময়ে চেয়ে দেখে, মুহূর্তের মধ্যেই ডাইনির ঘর আগুনে ছেয়ে যায়। ভিতরে দুই দানব-দানবি ভয়ে তখন চিৎকার করে ওঠে। কিন্তু কে তাদের সাহায্যে এগিয়ে আসবে? দুই প্রিন্স দেখে আগুনের লেলিহানে এক সময় পুড়ে অঙ্গার হলো ভয়ঙ্কর দুই দৈত্য।
(চলবে)