(গত দিনের পর)

কিন্তু কে লাগাল ডাইনির ঘরে আগুন? দুই প্রিন্স চেয়ে দেখে প্রিন্সেস সিগনি এগিয়ে আসছে তাদের দিকে। গহন আঁধারেও তার রূপের ছটায় আলোকিত হচ্ছে চারিদিক। প্রিন্স রিঙ হতবাক হয়ে বলে, ‘কে এ?’
প্রিন্স আসমান্ড বলে, ‘আমার ছোট বোন প্রিন্সেস সিগনি।’
প্রিন্সেস সিগনি এগিয়ে আসে তাদের কাছে। তারপর বলে, আমিই আগুন লাগিয়ে দিয়েছি ডাইনির ঘরে। যে রেশমি কাপড়ের টুকরোগুলো পড়ে ছিল, সেগুলো আগুন জ্বালাতে সাহায্য করেছে আমায়।
রাতের আঁধারে ওই বাগানেই পরিচয় হয় প্রিন্স রিঙ ও প্রিন্সেস সিগনির। ভালোবেসে ফেলে একে অন্যকে। প্রিন্স রিঙ বলে, ‘প্রিন্সেস সিগনির জন্যই আমি সাগর পাড়ি দিয়ে তোমাদের দেশে গিয়েছিলাম। কিন্তু কী অবাক কাণ্ড! কী ভয়ঙ্কর বিপদ নিয়ে এসেছিলাম ঘরে!’
(চলবে)