(গত দিনের পর)
তাই নিজস্ব ভঙ্গিমায় হঠাৎ দাঁড়িয়ে গেলেন। তার পর হারিয়ে গেলেন সমাধির গভীর স্তরে।
কিছুটা সময় ওই অবস্থায় থাকার পর তিনি চোখ মেললেন। দেখেন তার সামনে অদ্ভুত এক সুউচ্চ বৃক্ষ। হঠাৎ করেই যেন বৃক্ষটি সেখানে গজিয়ে উঠেছে। এটি এতটাই উঁচু যে, চূড়ার দিকে তাকালে মনে হয় আকাশ ছুঁয়েছে। বৃক্ষটির গোড়া বেশ প্রশস্ত এবং ভেতরটা ফাঁকা। আশপাশের লতাগুল্ম এসে গাছটিকে ঘিরে ধরেছে। মনে হয় গাছের গুঁড়ির ভেতরের ফাঁকা জায়গায় কেউ ঘর বানিয়ে রেখেছে। সন্ন্যাসী এগিয়ে গেলেন গাছটির আরো নিকটে। তারপর গুঁড়ির ভেতরে ঢুকে গেলেন তিনি। সমাধিতে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তার পর চোখ মেললেন। (চলবে)
