(গত দিনের পর)

আলো-অন্ধকারে ঘেরা প্রান্তরের চারিদিক। এমন সময় এক দমকা হাওয়া বয়ে গেল সন্ন্যাসীর গা ছুঁয়ে। দেহের সমস্ত ক্লান্তি দূর হলো তার। তিনি হেঁটে হেঁটে আরো খানিকটা পথ চলে এলেন। হঠাৎ তার চোখে পড়ে দূরে লাল রঙের একটা কিছু এদিকে এগিয়ে আসছে। দেখে মনে হলো কেউ বুঝি বাতাসের গতিতে ছুটে আসছে এদিকে। আরো কিছুটা কাছে আসতেই সন্ন্যাসী দেখেন এক অপরূপা সুন্দরী মেয়ে সে। দূরন্ত গতিতে ছুটে এসে মেয়েটি সন্ন্যাসীর সামনে দাঁড়ায়।
সন্ন্যাসী লক্ষ করলেন, মেয়েটির পরনে লাল কোট, মাথায় আলুথালু কোঁকড়ানো সোনালি কেশ। রক্তরাঙা চোখে বিদ্যুতের ঝিলিক। কিন্তু পা দু’টি তার খালি।
(চলবে)