ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো অনেক মণিমুক্তার কাহিনী শুনে থাকবে। অতীতকাল থেকেই মুক্তা এক দামি রতœ; অলঙ্কারের উপকরণ। প্রাচীনকালে অনেকেই মনে করত মুক্তা হলো চন্দ্রের অশ্রুবিন্দু। কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছ, মুক্তা কী? কোথায় জন্ম? অনেকেই হয়তো জানো, ঝিনুকের বুকে মুক্তার জন্ম। এ জন্য অনেকে ঝিনুক চাষ করে মুক্তার খামারও গড়ে তুলেছেন। কিন্তু সব ঝিনুকে মুক্তা হয় না। যেসব ঝিনুক থেকে মুক্তা হয় ওদের বলে শুক্তি। পারস্য উপসাগর ও বঙ্গোপসাগর একসময় ছিল এসব ঝিনুক তথা মুক্তার ভাণ্ডার। প্রাচীনকালে এ দেশ থেকে মুক্তা যেত বিদেশে। সেই মধ্যযুগে সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল তার ‘আইন-ই-আকবরী’ গ্রন্থেও কক্সবাজারের গোলাপি মুক্তাকে দামি বলে উল্লেখ করেছেন। জুলিয়াস সিজার, আলেকজান্ডার ও ক্লিওপেট্রার পছন্দের তালিকায় অন্যতম রতœ ছিল বাংলার পিংকপার্ল। এখনো কক্সবাজার বেড়াতে গেলে সৈকতের অনেক দোকানে তোমরা মুক্তার মালা বিক্রি হতে দেখতে পারো। এবার ছবি দেখো।