ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই ব্যাগ চেনো। ব্যাগের অপর নাম থলে। কেউ যদি প্রশ্ন করে ব্যাগ কী? নিশ্চয়ই বলবে, এক ধরনের পেটিকাকে ব্যাগ বলে।
পৃথিবীতে অনেক রকম ব্যাগ আছে। যেমন- স্কুলব্যাগ, বাজার করার ব্যাগ, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি। ভ্যানিটি ব্যাগকে অনেকে ফুটানিকা ডিব্বাও বলে। বিভিন্ন রঙের এবং আকারের ব্যাগ আছে। এবার কয়েকটি ব্যাগের ছবি দেখো এবং মজা করো।
