(গত দিনের পর)
যুবক বলল, এই দেখুন, দৈব আদেশপ্রাপ্ত স্মারক আমার বাহুতে বাঁধা। আমার মতো হাজার হাজার দেবদূত গত রাতে পৃথিবীতে নেমে এসেছে রাক্ষসদের ধরার জন্য। আমি সেই হাজার দেবদূতেরই একজন। ওই রাক্ষসীকে হত্যার দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। হে মান্যবর ঋষি, তুমি যদি আমার কাছে সত্য গোপন করো, তা হলে সত্যের বিরুদ্ধাচরণ করা হবে তোমার।
সন্ন্যাসী এবার বুঝতে পারলেন সব। মেয়েটিই তাকে ফাঁকি দিয়েছে। তাই তিনি যুবকটিকে দেখিয়ে দিলেন মেয়েটির পালানোর পথ। তিনি বললেন, ওই যে উঁচু বৃক্ষটি দেখতে পাচ্ছো, ওই বৃক্ষের ফাঁপা গুঁড়ির ভেতর দিয়ে পালিয়ে গেছে মেয়েটি। তাকে ধরতে হলে ঘোড়া থেকে নেমে ঘোড়ার রশি ধরে তোমাকে গাছের গুঁড়ির কোটরে ঢুকে যেতে হবে। তারপর কী করবে, সেটা তোমার কমনসেন্সই বলে দিবে। (চলবে)
